জাল নোটসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের কোতোয়ালি থানাধীন মদিনা হোটেলের সামনে থেকে দুই লাখ পাঁচ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত সোমবার রাতে এসব নোট বেচাকেনার সময় স্বপন দত্ত (২২) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে স্বপনের সহযোগী আরও তিনজন পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে। আসন্ন ঈদবাজারে এসব জাল নোট ব্যবহার হতো বলে পুলিশের ধারণা। স্বপন দত্ত কক্সবাজারের সদর থানাধীন মাইজাপাড়ার তেজেন্দ্র দত্তের ছেলে। গত সোমবার রাতে স্বপনকে নিয়ে পুলিশ নগরের বিভিন্ন স্থানে আরও অভিযান পরিচালনা করেছে।