জাল নোটসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিযান চালিয়ে এক লাখ ৮০ হাজার টাকার নোট ও জাল মুদ্রা তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি হলেন শাহীন (২৯), রুবেল (২৮) ও নূরুল ইসলাম (২০)।
গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে ডিবির (পূর্ব) উপকমিশনার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর সংবাদ ব্রিফিংয়ে বলেন, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শনির আখড়া সেতুর ওপর থেকে এক লাখ ৮০ হাজার টাকার জাল নোটসহ শাহীন ও রুবেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার উপকণ্ঠ টঙ্গীর ভাগ্যেরটেক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে জাল নোট তৈরি চক্রের সদস্য নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে জাল নোট তৈরিতে ব্যবহূত একটি ল্যাপটপ, দুটি ছাপার যন্ত্রসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।