জাল নোটসহ গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব জানায়, র্যাব-৩-এর একটি দল মতিঝিল থানার অধীন মধুমিতা সিনেমা হলের সামনে থেকে নয় হাজার টাকার জাল নোটসহ আফজাল সিকদার (২৮), সুমন মল্লিক (৩৮) ও সিরাজ মিয়াকে (৩০) গ্রেপ্তার করে।