প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত শুক্রবার রাতে ৭০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় জাল নোট তৈরির কাজে ব্যবহূত একটি কম্পিউটার ও প্রিন্টারসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সিলেট নগরের মীরেরপাড়া এলাকার গোলাম রব্বানী (৫৫), নেত্রকোনার খালিয়াজুরির সমীর সরকার (২৮) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ গ্রামের আরমান হোসেন ওরফে রাজু মিয়া (২৫)। মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান জানান, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁওয়ের একটি ফিলিং স্টেশন থেকে নকল টাকা ছাপানোর সরঞ্জমাদিসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁরা ফিলিং স্টেশনের দ্বিতীয় তলার একটি কক্ষে জাল নোট তৈরি করছিলেন। তাঁদের কাছ থেকে ৭০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।