জাল নোটসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ী এলাকা থেকে জাল নোটসহ কারাদণ্ডাদেশ পাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। ওই ব্যক্তির নাম এরশাদ মিয়া। গত বুধবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশ বলেছে, এরশাদ মিয়ার বাড়ি নগরের হাজিপাড়ায়। অস্ত্র আইনে তাঁর ১০ বছরের কারাদণ্ডাদেশ হলেও তিনি পলাতক ছিলেন। পলাতক অবস্থায় তিনি ঈদকে সামনে রেখে ১০০, ৫০০ ও এক হাজার টাকা মূল্যমানের জাল নোটের ব্যবসা চালাচ্ছিলেন। খবর পেয়ে গোয়েন্দারা তাঁকে ২৯ হাজার ৯০০ টাকার জাল নোটসহ আটক করে।গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, একটি মামলায় এরশাদের পাঁচ বছরের কারাদণ্ড হয়। ওই মামলায় কয়েক মাস কারাগারে থাকার পর গত বছরের ১৭ জুন এরশাদ জামিনে বেরিয়ে যান। এরপর অস্ত্র আইনের আরেকটি মামলায় তাঁর ১০ বছরের কারাদণ্ড হয়।