জাল নোটে লবণ কিনতে গিয়ে ধরা
বগুড়ার ধুনট উপজেলায় গত শুক্রবার এক হাজার টাকার একটি জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা গাবতলী উপজেলার পূর্বপাড়ার মিনহাজুল ইসলাম ও একই উপজেলার খলিশাকুড়া গ্রামের সুমন মিয়া।
এ ঘটনায় ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আলহাজ উদ্দীন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গতকাল শনিবার দুপুরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
আলহাজ উদ্দীন বলেন, ধুনট উপজেলার হাসখালি বাজারে লোকজন এক হাজার টাকার একটি জাল নোটসহ তাঁদের আটক করে থানায় সংবাদ দেন। পরে তাঁদের আটক করা হয়। পুলিশের কাছে তাঁরা জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্র জানায়, মিনহাজুল ইসলাম ও সুমন মিয়া শুক্রবার বিকেল চারটার দিকে ধুনটের হাসখালি বাজারে একটি দোকানে এক হাজার টাকার একটি নোট দিয়ে লবণ কেনার চেষ্টা করেন। এ সময় দোকানদার সাহেব আলীর নোটটি জাল বলে সন্দেহ হলে স্থানীয় লোকজনের সহযোগিতায় ওই দুজনকে আটক করে গণধোলাই দেন।