জাল পাসপোর্ট ও ভিসাসহ গ্রেপ্তার দুই দালাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে জাল পাসপোর্ট ও ভিসাসহ দুই দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন টাঙ্গাইলের মির্জাপুরের লেবু মিয়ার ছেলে নজরুল ইসলাম ও জামালপুর মেলান্দহের সাইদুর রহমানের ছেলে ফারুক আহমেদ।
গতকাল শুক্রবার নগরের রেয়াজউদ্দিন বাজার এলাকার আবাসিক হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। নগর গোয়েন্দা পুলিশের এসআই হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, অভিযানে দুই আসামির কাছ থেকে ১৬টি জাল পাসপোর্ট ও পাঁচটি ইরাকের ভিসা উদ্ধার করা হয়। ওই জাল ভিসা দিয়ে তাঁরা বিদেশ লোক পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই দালালকে গ্রেপ্তার করা হয়। ভিসা-পাসপোর্ট ছাড়াও তাঁদের কাছ থেকে বিমানের টিকিট, জনশক্তি অফিসের ছাড়পত্রসহ বিভিন্ন জাল কাগজপত্র উদ্ধার করা হয়।