প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটা উপজেলায় ১৫০ জন প্রান্তিক জেলের মধ্যে ২ হাজার ৬০৮ দশমিক ৭ কেজি জাল বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে এ জাল বিতরণ করা হয়। পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামাণিক জানান, জাটকা সংরক্ষণ, জেলেদের বিকল্প কর্মসংস্থান এবং গবেষণা প্রকল্পের আওতায় এসব জাল বিতরণ করা হয়। এতে প্রত্যেক জেলে জনপ্রতি ১৭ দশমিক ৩ কেজি জাল পেয়েছেন। জাটকা আহরণ থেকে জেলেদের বিরত রাখতে ও জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে এ জাল বিতরণ করা হয়। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন সরকারের সভাপতিত্বে জাল বিতরণ সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, নারী ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন প্রমুখ।