জাল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের আলফাডাঙ্গায় দরিদ্র মৎস্যজীবীদের ১০টি দলের মধ্যে চার লাখ টাকা মূল্যের ১০টি মৎস্যবান্ধব বেড় জাল বিতরণ করা হয়েছে। গত বুধবার উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে জাল বিতরণ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আবুল খায়ের এতে সভাপতিত্ব করে। সভায় উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব উদ্দীন মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা সালাম, উপজেলা মৎস্য কর্মকর্তা তপন মজুমদার প্রমুখ বক্তব্য দেন।