প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার এক শ জন নিবন্ধিত জেলের মাঝে মাছ ধরার জাল বিতরণ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আনিছুল হক ভূইয়া, কসবা পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. এমরান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কাউছার ভূইয়া, এম জি হাক্কানী প্রমুখ। এতে বক্তৃতা করেন বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের পরিচালক জাহিদ হোসেন, কসবা উপজেলা মৎস্য কর্মকর্তা আবু ছালেহ।