জাল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়া উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে গত শনিবার দুপুরে নিবন্ধিত জেলেদের হাতে সেলাই মেশিন ও জাল তুলে দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় এক অনুষ্ঠানে সাংসদ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এসব মালপত্র তুলে দেন। এতে সভাপতিত্ব করেন ইউএনও মুহম্মদ আশরাফ হোসেন। সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, কার্ডধারী ৮০ জন জেলের প্রত্যেককে একটি করে সেলাই মেশিন ও ১০০ জন জেলেকে ১০টি জাল দেওয়া হয়েছে।