জাল ভিসায় বিদেশে লোক পাঠানোর ঘটনায় গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাল ভিসায় বিদেশে লোক পাঠানো এবং প্রতারণার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা (ডিবি) আবুল বাশার ওরফে সুমন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ডিবি সূত্র জানায়, গত বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়।ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে জানান, আটক সুমনের বিরুদ্ধে মামলা আছে। রাজধানীর শান্তিনগরে একটি কার্যালয় বানিয়ে তিনি প্রতারণা করে আসছিলেন।সূত্র জানায়, গত কয়েক মাসে অসাধু কিছু জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান দুই থেকে আড়াই লাখ টাকা নিয়ে জাল ভিসায় অনেককে লিবিয়ায় পাঠিয়েছে। লিবিয়ার পুলিশ অক্টোবর মাসে একসঙ্গে ৪০ বাংলাদেশিকে জাল ভিসাসহ আটক করে। গত মঙ্গলবার এমন ৮৭ জন কর্মী লিবিয়া থেকে জেল খেটে ফেরত আসেন।লিবিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে বিষয়টি একাধিকবার ঢাকায় জানানো হয়েছে। এরপর র্যাব ও গোয়েন্দারা বিষয়টি তদন্তে নামে।