জাল ভোট দেওয়ায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার ইউপি নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে ইমরান হোসেন নামের এক ব্যক্তিকে দণ্ড দিয়েছেন আদালত। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার আবদালপুর ইউনিয়নের বিষ্ণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। জানা যায়, ইমারান হোসেন জাল ভোট দিতে ভোটকেন্দ্রে যান। বিষয়টি একজন প্রার্থীর এজেন্ট বুঝতে পেরে ওই কেন্দ্রের নির্বাচন কর্মকর্তাকে জানান। পরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল আকবরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ইমরান হোসেনকে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠান। ইমরান হোসেন ঝিনাইদহের হরিণাকুণ্ডুর কুলবাড়িয়া গ্রামের ইছাহক ইসলামের ছেলে।