জাল ভোটারকে এক মাসের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার দিঘলিয়ার একটি কেন্দ্রে জাল ভোটের দায়ে লুৎফার মল্লিক (৩৬) নামের একজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার বেলা ১১টায় দিঘলিয়া উপজেলার ৬ নম্বর যোগীপোল ইউনিয়নের স্থগিত ফুলবাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাঁকে আটক করা হয়।
খুলনা জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আতিকুল ইসলাম লুৎফার মল্লিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ ব্যাপারে জানতে চাইলে আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভুয়া পরিচয়পত্র নিয়ে লুৎফার মল্লিক ভোট দিতে এসেছিলেন। ভোটকেন্দ্রে প্রবেশের পর তাঁকে হাতেনাতে ধরে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।