জাল-মাছ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কচা নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নিষিদ্ধ জালসহ ৪০ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ জব্দ করেছেন। গত সোমবার রাতে নির্বাহী হাকিম এইচ এম সালাউদ্দীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। গত সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত কচা নদীতে অভিযান চালিয়ে ১০টি বাধা জাল ও একটি কারেন্ট জাল জব্দ করেন। এ সময় জাটকাসহ বিভিন্ন প্রজাতির ৪০ কেজি পোনা মাছ জব্দ করা হয়। পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয় এবং মাছগুলো সরকারি শিশু পরিবার ও গরিবদের মধ্যে বিতরণ করা হয়।
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি