জাল মুদ্রা প্রতিরোধে টাস্কফোর্স গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল মুদ্রা প্রতিরোধে যৌথ একটি টাস্কফোর্স গঠনের জন্য ভারতের একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার ঢাকায় এসেছে।
চলতি বছরের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় জাল মুদ্রা প্রতিরোধে দুই দেশ একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। ওই প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ভারতের প্রতিনিধিদলটি ঢাকা সফরে এল। খবর দ্য ইকোনমিক টাইমসের।
১২ সদস্যের টাস্কফোর্সে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ), কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্য সরকারের প্রতিনিধিরা থাকবেন।
গত ৬-৭ জুন চুক্তিতে স্বাক্ষরের সময় উভয় দেশ জাল মুদ্রা চোরাচালানের রুট শনাক্ত, অভিজ্ঞতা বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতাসহ এ বিষয়ে বিভিন্ন সহযোগিতা করার বিষয়ে রাজি হয়।