জাল রুপিসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি মার্কেটে গত রোববার রাতে অভিযান চালিয়ে ভারতীয় জাল রুপিসহ আলমগীর (২২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, রোববার গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল শিবগঞ্জ বাজারের খান মার্কেটে অভিযান চালিয়ে ভারতীয় ৫০০ রুপির ৪৯টি জাল নোটসহ আলমগীরকে গ্রেপ্তার করে।