জাল সনদ তৈরির সময় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল সোমবার স্কুল-কলেজের নিবন্ধন পরীক্ষা, বিআরটিএ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজের জাল সনদ (সার্টিফিকেট) এবং সনদ তৈরির সরঞ্জামসহ ফরহাদ হোসেন নামের এক যুবককে আটক করেছে সিআইডি পুলিশ। পুলিশ জানায়, দুপুরের দিকে নগরের জুম্মাপাড়ার গ্রাফিকস পয়েন্ট অ্যান্ড প্রিন্টিং প্রেস থেকে এসব সনদ ও কম্পিউটার প্রিন্টার উদ্ধার করা হয়। সিআইডির সহকারী পুলিশ সুপার রাফিউদ্দিন জানান, অভিযোগের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। দোকানের স্বত্বাধিকারী রাইসুল ইসলাম পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।