জাল সনদ তৈরির সময় মাদ্রাসার অধ্যক্ষসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় জাল সনদ তৈরির সময় মাদ্রাসার অধ্যক্ষসহ তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে স্থানীয় টোক বাজারে এ ঘটনা ঘটে।গ্রেপ্তারকৃতরা হলেন কাপাসিয়ার সোহাগপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম আবদুল্লাহ, সন্মানিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আবদুল হক ও ব্যবসায়ী স্বপন ব্যানার্জি।কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামালউদ্দিন মীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে টোক বাজারের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কলেজ শিক্ষক নিবন্ধনের জাল সনদসহ ওই তিনজনকে আটক করা হয়। এ সময় পুলিশ জাল সনদ তৈরির কাজে ব্যবহার করা কম্পিউটার জব্দ করে।কাপাসিয়া থানার উপপরিদর্শক প্রদীপ কুমার বাদী হয়ে মামলা করেছেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অধ্যক্ষ আ ন ম আবদুল্লাহ এ ঘটনার আগে জাল রাজস্ব টিকিট তৈরির অভিযোগে জয়দেবপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাল (আজ রোববার) গাজীপুর আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।