জাল সনদ দিয়ে অধ্যক্ষের দায়িত্ব পালন, গ্রেপ্তার ১
কুষ্টিয়ায় জাল সনদ দিয়ে শিক্ষকতা করার অভিযোগে গতকাল বুধবার মো. আবদুল খালেক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জেলার কুমারখালী উপজেলার আলাউদ্দিন আহম্মেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, আবদুল খালেকের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে কুষ্টিয়া শহরের নিজ বাসা তাঁকে গ্রেপ্তার করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবদুল খালেক তাঁর এইচএসসি পাসের সনদে তৃতীয় বিভাগের জায়গায় দ্বিতীয় বিভাগ উল্লেখ করে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই কলেজের শিক্ষক বায়েজিদ হোসেন গত ২৯ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করেন। বিষয়টি যাচাইয়ের জন্য আদালত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরকে নির্দেশ দেন।