জাল সনদপত্র তৈরি, গ্রেপ্তার ২
জাল পরিচয়পত্র ও সনদ তৈরির অভিযোগে চট্টগ্রামের বন্দর ও ডবলমুরিং থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত রোববার রাতে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আহসান উল্যাহ (৪২) ও মো. শাকিল (২০)। এঁদের মধ্যে আহসানকে ডবলমুরিং থানার শেখ মুজিব সড়ক থেকে এবং শাকিলকে বন্দর থানার বন্দর টিলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। র্যাব সূত্র জানায়, শেখ মুজিব সড়কের মিজান ব্রাদার্স নামের দোকান থেকে একটি জাল জাতীয় পরিচয়পত্র, একটি মনিটর, একটি প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করা হয়। সেখান থেকে আহসানকে গ্রেপ্তার করা হয়। পৃথক অভিযানে নগরের বন্দর টিলার মালেক প্লাজার নিচতলায় নুর মিডিয়া সেন্টার নামের দোকান থেকে জাল সার্টিফিকেট তৈরির কাজে ব্যবহূত একটি এলসিডি মনিটর, একটি প্রিন্টার, একটি স্ক্যানার ও একটি সিপিউ জব্দ করা হয়। সেখান থেকে শাকিলকে গ্রেপ্তার করে র্যাব।