জালবন্দী অজগর বনে মুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাত প্রায় দেড়টা। সিলেট শহরতলির শাহ পরান এলাকায় তামাবিল সড়ক পার হচ্ছিল একটি অজগর। সড়কে অজগর দেখে পথচারীরা অমূলক ভয় পেলেও কোনো আঘাত না করে স্থানীয় কয়েকজন লোক কৌশলে সেটি জালবন্দী করে ফেলে। গত মঙ্গলবার মধ্যরাতের এ ঘটনা জানতে পেরে বন বিভাগের ওই এলাকার পরিদর্শক দল তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে জালবন্দী অবস্থায় অজগরটি উদ্ধার করে।বন বিভাগের হেফাজতে নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে জালবন্দী অজগর গতকাল বুধবার সকালে সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যানের সংরক্ষিত বনে ছেড়ে দেওয়া হয়।বন বিভাগের পরিদর্শক দলের প্রধান স ম সফিকুর রহমান প্রথম আলোকে বলেন, প্রায় ১০ ফুট লম্বা অজগরটির ওজন ২৫ কেজি। বয়স আনুমানিক তিন বছর হবে।