জালাল উদ্দিন আহম্মেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক এ কে এম জালাল উদ্দিন আহম্মেদ গত মঙ্গলবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার সকাল নয়টায় বাউফল সরকারি কলেজের মসজিদ মাঠে জানাজা শেষে তাঁকে উপজেলার কনকদিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।