জালালউদ্দিন বিষয়ে ইসির আবেদনের শুনানি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-১২ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জালালউদ্দিন আহমেদকে অংশ নিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত হয়নি।হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) করা আবেদনটি গতকাল বুধবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। আজ বৃহস্পতিবার আপিল বিভাগে বিষয়টি শুনানির জন্য কার্যতালিকার দুই নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত রয়েছে।জালালউদ্দিন আহমেদের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ৭ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাঁকে নির্বাচনে অংশ নিতে এবং প্রতীক বরাদ্দ দিতে ইসিকে নির্দেশ দেন। ইসি এই আদেশের স্থগিতাদেশ চেয়ে আবেদন করে। ১৭ জানুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।জালালউদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০ ডিসেম্বর চট্টগ্রামের নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন। ১ শতাংশ ভোটার থাকার শর্তের সমর্থনে কাগজপত্র ‘যথাযথ না হওয়ায়’ চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ২৩ ডিসেম্বর তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। নির্বাচন কমিশনে আপিল করা হলে ট্রাইব্যুনাল নির্বাচন কর্মকর্তার আদেশ বহাল রাখেন। জালালউদ্দিন এর বিরুদ্ধে ২ জানুয়ারি রিট করেন।আরেক প্রার্থীর রিট: উপনির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া আরেক স্বতন্ত্র প্রার্থী তপন চক্রবর্ত্তী মনোনয়নপত্রের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন। গতকাল বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চে আবেদনটি দাখিল করা হয়।