জালালাবাদ গ্যাসের প্রকৌশলী হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে জালালাবাদ গ্যাসের সহকারী প্রকৌশলী ওয়াসিউর রেজা চৌধুরী হত্যা মামলার এজাহারভুক্ত তিনজন আসামিসহ চারজনকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) সদস্যরা গ্রেপ্তার করেছেন। গত বুধবার রাতে ঢাকার একটি আবাসিক হোটেল থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: নগরের মজুমদারপাড়ার বাসিন্দা আবদুল খালিক মিল্টন (৩০), ফেরদৌস আহমদ (৩৫), মোহাম্মদ শিপলু (২৫) ও তাঁদের সহযোগী মুহিত (২৮)।র‌্যাব-৯ গতকাল বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ৫ জুলাই রাতে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে জালালাবাদ গ্যাসের সহকারী প্রকৌশলী ওয়াসিউর রেজা চৌধুরীর হত্যার ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা করা হয়। মামলার এজাহারভুক্ত আসামিরা ঘটনার পর থেকে পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। র‌্যাবের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত প্রায় আটটায় ঢাকার নয়াপল্টন এলাকার একটি আবাসিক হোটেল থেকে চারজনকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে সোপর্দ করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।