জালালাবাদ গ্যাসের সহকারী প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে গত মঙ্গলবার রাতে জালালাবাদ গ্যাস ভবনের একজন সহকারী প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাঁর নাম অহিদুর রেজা চৌধুরী (৩৮)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, নগরের শিবগঞ্জ এলাকার হাতিমবাগের বাসিন্দা প্রকৌশলী অহিদুর রাত সাড়ে নয়টার দিকে তাঁর নকশায় নির্মাণাধীন মজুমদারপাড়ার সোনালী আবাসিক এলাকার একটি বাসায় দুই পক্ষের লোকজনের মধ্যে ঝগড়া হচ্ছে জেনে সেখানে যান। ঝগড়া থামাতে গিয়ে তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে একটি বেসরকারি ক্লিনিকে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।জালালাবাদ গ্যাস (ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লি.) ভবনে সিলেট জেলা ব্যবস্থাপক দপ্তরের সহকারী পদে কর্মরত ছিলেন অহিদুর। মজুমদারপাড়ার বাসিন্দা আবদুল আহাদ নামে এক আত্মীয়ের বাসা তাঁর তদারকিতে নির্মাণ হচ্ছিল।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ চিকিৎসকের বরাত দিয়ে প্রথম আলোকে জানান, হূদেরাগে তাঁর মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে। তবে ঘটনার আগের কারণ ঝগড়া হওয়ায় পুলিশ ঘটনাটি তদন্ত করছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।