জালালুল হাইকে জাপানের সর্বোচ্চ সম্মাননা প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনিয়োগ বোর্ডের সাবেক পরিচালক এম জালালুল হাইকে আনুষ্ঠানিকভাবে জাপানের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘অর্ডার অব দ্য রাইজিং সান’-এ ভূষিত করেছে জাপান। গতকাল শুক্রবার বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবের বাসভবনে তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়। জাপান-বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক ও সহযোগিতা সুদৃঢ় করার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ জাপান সরকার এই খেতাব দেয়।
গতকাল আনুষ্ঠানিক খেতাব প্রদান অনুষ্ঠানে বাংলাদেশে জাপানি বিনিয়োগ ও দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ক্ষেত্রে জালালুল হাইয়ের অবদানের প্রশংসা করেন জাপানের রাষ্ট্রদূত ওয়াতানাবে। তাঁর আগে আরও পাঁচজন বাংলাদেশি এই পুরস্কারে ভূষিত হন। জালালুল হাই ২০০৪-০৫ সালে বিনিয়োগ বোর্ড চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের প্রধান ছিলেন। বিজ্ঞপ্তি।