জালিয়াতির অভিযোগ তদন্তে কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিতে জালিয়াতির অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে গত বৃহস্পতিবার প্রশাসনিক আদেশ জারি করা হয়েছে। রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক নুরুন্নাহারকে প্রধান এবং উপ-রেজিস্ট্রার (প্রশাসন) রহিমা কানিজকে সদস্যসচিব করে চার সদস্যের কমিটির অন্য দুই সদস্য হলেন বাংলা বিভাগের শিক্ষক অনিরুদ্ধ কাহালি এবং ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক মো. শাহেদুর রশিদ। কমিটিকে যত দ্রুত সম্ভব প্রতিবেদন দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার প্রশাসনিক আদেশের কপি হাতে পেয়েছেন বলে জানান মো. শাহেদুর রশিদ। ৯ এপ্রিল প্রথম আলোয় ‘মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিতে জালিয়াতি! ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি|