জালিয়াত চক্রের সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা গ্রাম থেকে ভূমি জালিয়াতির সঙ্গে জড়িত সন্দেহে আকল মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি উপজেলার বড়কান্দি গ্রামে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) একটি দল গতকাল বৃহস্পতিবার সকালে ভাড়া বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। র‌্যাব-৯-এর সহ-অধিনায়ক (এসএসপি) জাকির হোসেন বলেন, আকল মিয়ার কাছ থেকে জাল দলিলপত্র ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের সিলমোহর জব্দ করা হয়েছে।