জালিয়াতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় রূপালী ব্যাংক থেকে গ্রাহকের ৬০ হাজার টাকা খোয়া যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয় নিয়ে গ্রাহক মো. ফরিদুজ্জামান সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ ও বাংলাদেশ ব্যাংকের অভিযোগ কেন্দ্রে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার এস এইচ বি আর আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. ফরিদুজ্জামানের টিএল-৬৭৬ নম্বর ব্যাংক হিসাব থেকে গত ২ জানুয়ারি ৭০১২৫৮৯ নম্বর চেক দিয়ে সই জালিয়াতি করে ৬০ হাজার টাকা উত্তোলন করে নেওয়া হয়েছে। মো. ফরিদুজ্জামান বলেন, ‘এ টাকা খোয়া যাওয়ার বিষয়টি পরে জানতে পেরে ব্যবস্থাপকের দৃষ্টিগোচর করি।’ লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি