জালিয়াতির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর এলাকার ধানসিঁড়ি আবাসিক এলাকায় এক যুক্তরাজ্য-প্রবাসীর প্রায় অর্ধকোটি টাকা মূল্যের বসতভিটা জালিয়াতি করে বিক্রির সময় মো. ফরিদ উদ্দিনকে (৪৮) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) সদস্যরা গ্রেপ্তার করেছেন। গত রোববার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।ফরিদ উদ্দিন পৌর এলাকার গুহ রোডের বাসিন্দা। তিনি শ্রীমঙ্গল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। ফরিদ উদ্দিনের দাবি, তিনি এসবের কিছুই জানেন না। দিদার আলী সরদার তাঁকে ফাঁসিয়েছেন। শ্রীমঙ্গল ওসি মো. আবদুল্লাহ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ফরিদকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।