জালিয়াতির দায়ে দলিল লেখকসহ চারজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপায় জালিয়াতি করে জমি নিবন্ধন করার দায়ে দলিল লেখকসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। গলাচিপা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. নূরুজ্জামান গত রোববার এ রায় দেন।দণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে গেরামর্দন গ্রামের মো. মজিবর রহমান, চরআগস্তি গ্রামের মো. রেজাউল করিম ও দলিল লেখক মো. এমদাদ আলী শিকদারকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই ঘটনায় মো. মিজানুর রহমানকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।উপজেলার কামারহাওলা গ্রামের মোসাম্মাৎ কমলা বেগম ২০০৬ সালের ১৭ জুলাই ছয়জনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা করেন।