জালিয়াতির দায়ে শিক্ষার্থী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সাক্ষাৎকার দিতে আসা এক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে জালিয়াতির দায়ে আটক করা হয়েছে। গতকাল শনিবার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তির জন্য সাক্ষাৎকার গ্রহণের সময় এখলাসুর রহমানের জালিয়াতি ধরা পড়ে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, সাক্ষাৎকারের সময় এখলাসুরের হাতের লেখার সঙ্গে উত্তরপত্রের হাতের লেখার মিল পাওয়া যায়নি। পরে তিনি স্বীকার করেন, তাঁর পরিবর্তে অন্য একজন পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।