জালিয়াতির মাধ্যমে ১৫ বছর শিক্ষকতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরতলির বারপুর আলহাজ আবদুল করিম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বাছেদের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে। জেলা শিক্ষা কর্মকর্তার নেতৃত্বে একটি তদন্ত দল প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতাও পেয়েছে।আবদুল বাছেদের বিরুদ্ধে অভিযোগ, শিক্ষাজীবনের সব পরীক্ষায় তৃতীয় বিভাগ পেয়েও তিনি বিধিবহির্ভূতভাবে প্রধান শিক্ষক পদে চাকরি নিয়েছেন। বগুড়া জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুল আলম বলেন, প্রাথমিক তদন্তে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা মিলেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০০ সালের ২৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে শিক্ষাজীবনে তৃতীয় বিভাগধারীদের শিক্ষকতা পেশায় অযোগ্য ঘোষণা করা হয়। আবদুল বাছেদের শিক্ষা সনদে সবগুলো তৃতীয় বিভাগ রয়েছে। তিনি ২০০৯ সালের ৫ জুন বগুড়ার স্থানীয় একটি দৈনিকে ছাপা বিজ্ঞপ্তির কপি সংযুক্ত দেখিয়ে নিয়োগ বৈধ করেন। এতে ১৯৯৯ সালের ২৫ জুন যোগদানের তারিখ দেখানো হয়। অথচ ২০০১ সালের ১৭ জুন পর্যন্ত চাকরিচ্যুত প্রধান শিক্ষক ওসমান গণি দায়িত্ব পালন করেছেন।ওসমান গনি বলেন, আবদুল বাছেদের পুরো নিয়োগপ্রক্রিয়াই ভুয়া। এ জালিয়াতিতে বিদ্যালয়ের তৎকালীন পরিচালনা কমিটিরও যোগসাজশ রয়েছে। এসব বিষয়ে আবদুল বাছেদ বলেন, জালিয়াতি করে নিয়োগ নেওয়ার অভিযোগ সঠিক নয়। পত্রিকায় জালিয়াতি করে নিয়োগ বৈধকরণ করা হয়নি।