প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে জমির দলিল জালিয়াতির মামলায় দুজনকে ৫ বছর করে কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. শাহজাহান কবির আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন মো. জসীম ও মো. ছালেহ। আদালতের বেঞ্চ সহকারী নূরে হুদা প্রথম আলোকে বলেন, নগরের কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকার মো. সেকান্দর বাদী হয়ে তাঁর জমির দলিল জাল করার অভিযোগে ২০১৩ সালের ১১ জুন আদালতে দুজনের বিরুদ্ধে মামলা করেন। সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম