জালিয়াপাড়ায় বাঙালিদের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামগড় উপজেলার জালিয়াপাড়ায় গতকাল সোমবার সকাল নয়টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য বাঙালি সচেতন নাগরিক নামের পুনর্বাসিত বাঙালিদের একটি সংগঠন। বাগানের ফলদ গাছ কর্তন, বাঙালি বসতঘরে গুলিবর্ষণ ও বাঙালি হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জালিয়াপাড়া, বড়পিলাক, কালাপানি এলাকার পুনর্বাসিত বাঙালিরা জালিয়াপাড়া চৌরাস্তা মোড়ে সকাল নয়টায় সমবেত হন। এরপর তাঁরা ওই স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা খাগড়াছড়ি-চট্টগ্রাম, খাগড়াছড়ি-ফেনী সড়কে অবস্থান নিলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়।