জালে আটকে দুটি মেছো বাঘের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের বৈকালীন গ্রামে গত শনি ও গতকাল রোববার দুইটি মেছো বাঘ মারা পড়েছে।
প্রতক্ষ্যদর্শী কয়েকজন জানান, রোববার বৈকালীন গ্রামের একটি মৎস্য খামারে দেওয়া জালে পেঁচিয়ে পড়ে মেছো বাঘটি। কয়েকটি কুকুর মিলে বাঘটিকে কামড়ে জখম করে। একপর্যায়ে সেটি মারা যায়। পরে স্থানীয় ব্যক্তিরা বাঘটিকে মাটিচাপা দেন। একই এলাকায় শনিবার অন্য একটি পুকুরপাড়ে জালের ভেতর মৃত একটি মেছো বাঘ পেঁচিয়ে থাকতে দেখে এলাকাবাসী। সেটিকেও উদ্ধার করে মাটিচাপা দেন তাঁরা।