জালে ধরা পড়েছে ৪১ কেজির কচ্ছপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা নদীর ভৈরব মোহনায় জালে ধরা পড়েছে ৪১ কেজি ১০০ গ্রাম ওজনের একটি কচ্ছপ। গত বৃহস্পতিবার বিকেলে ভৈরব পৌর শহরের পলতাকান্দা এলাকার আওয়াল মিয়া নামে অপেশাদার এক জেলের জালে কচ্ছপটি ধরা পড়ে।পরে বিক্রির জন্য আনা হয় ভৈরবের নদীয়া মৎস্য আড়তে। কচ্ছপটি টেনে তোলার সময় আওয়াল মিয়ার সঙ্গে ছিল ১৩ বছর বয়সী ছেলে শামীম। শামীম বলে, ‘জালে আটকা পড়ার পর মনে হইছে বোয়াল মাছ ধরা পড়ছে। পরে দেখি কাছিম (কচ্ছপ)। টানে তোলে আনতে কাছিমের লগে দুই ঘণ্টা যুদ্ধ করতে হইছে।’নদীয়া মৎস্য আড়তের মালিক পূষণ বর্মণ বলেন, চার থেকে পাঁচ কেজি ওজনের কচ্ছপ এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়। এর বেশ কদর রয়েছে। তবে এটি দাম করার জন্য এখন পর্যন্ত কোনো ক্রেতা আসেনি।