জালেম সরকার থেকে রক্ষা পেতে রমজানে দোয়া করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘দেশ আজ মহাসংকটে। মহাদুর্নীতিবাজ ও জালেম সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।’ তিনি এ সরকারের হাত থেকে রক্ষা পেতে পবিত্র রমজানে আল্লাহর কাছে দোয়া করার জন্য সবার প্রতি আহ্বান জানান। গতকাল সোমবার রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে রাজনৈতিক নেতাদের সম্মানের ১৮ দলের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আয়োজিত ইফতারে খালেদা জিয়া এ কথা বলেন। ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়া বলেন, এই সরকার ক্ষমতা থেকে বিদায় নিলে মানুষ দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত হবে। আগামী দিনে ১৮-দলীয় জোট ক্ষমতায় এলে সন্ত্রাস, দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলা হবে। ইফতারের আগে এলডিপির চেয়ারম্যান অলি আহমদ শুভেচ্ছা বক্তব্য দেন।