প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরার দেবহাটা উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (৪৫) নিহত হয়েছেন। গতকাল বুধবার সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের দেবহাটা উপজেলার গারানবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার কাজীমহল্লা গ্রামের বাসিন্দা। গতকাল সকাল আটটার দিকে আবুল কালাম আজাদ সাইকেলে করে গাজীরহাট বাজারে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা