জাসদ নেতাকে গুলি করে হাত-পায়ের রগ কেটে দিল সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক মিলন দেবকে গুলি করে তাঁর হাত-পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। গত শুক্রবার বিকেলে জেলা শহরের পালপাড়ায় নিজ বাসভবনে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে মিলন দেব নাটোর শহরের পালপাড়ায় নিজ বাসায় খাবার খাচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁর ঘরে ঢুকে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে তারা মিলনকে গুলি করে এবং দুই পা ও হাতের রগ কেটে দিয়ে চলে যায়। মিলনকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল ভোরে মিলনকে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।