জাসদ প্রার্থীর বাড়িতে অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ (সদর) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (ইনু) প্রার্থী আনারুল ইসলাম রব্বুর বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে।
গত শুক্রবার সন্ধ্যায় জেলার সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের উত্তর চওড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আনারুল ইসলাম বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়টি নিশ্চিত করতে না পারলেও রাজনৈতিক কারণে রান্নাঘরে এ ঘটনা ঘটানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।