জাসদের আলোচনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা জাসদের সভাপতি আবদুল্লাহ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তব্য দেন দলের জেলা পর্যায়ের নেতা মো. আশরাফউদ্দিন, মাসুদ হাওলাদার, আতিয়ার রহমান, সালাম মণ্ডল প্রমুখ। বক্তারা বলেন, স্বাধীনতার পর একদল মুক্তিযোদ্ধার নেতৃত্বে সেদিন জাসদ প্রতিষ্ঠা করা হয়েছিল বৈজ্ঞানিক সমাজতন্ত্র কায়েম করে সমাজতান্ত্রিক ব্যবস্থার জন্য। নানা কারণে এ দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা যায়নি। কিন্তু মেহনতি মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সমাজতন্ত্রের বিকল্প নেই।