জাসদের উত্তর ও দক্ষিণ জেলা শাখার সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) উত্তর ও দক্ষিণ জেলা শাখার সম্মেলন ২৪ নভেম্বর বেলা ১১টায় নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া। প্রধান বক্তা ছিলেন সাংসদ মঈনউদ্দীন খান বাদল।
সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা শাখার সভাপতি নুরুল আলম মন্টু। বক্তব্য দেন ইন্দু নন্দন দত্ত, সৈয়দুল আলম, মোহাম্মদ খালেদ, তৈয়বুর রহমান, আবু মোহাম্মদ হাশেম, ভানু রঞ্জন চক্রবর্তী, জাহাঙ্গীর হোসেন চৌধুরী, আবু বক্কর সিদ্দিক, জসিম উদ্দিন, কফিল উদ্দিন, স্বপন চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট গণতান্ত্রিক রাজনীতির নামে দেশে দেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্রে লিপ্ত। মুক্তিযুদ্ধের চেতনায় তারা আদৌ বিশ্বাসী নয়। বিজ্ঞপ্তি।