জাসদের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাবির আক্তারকে সভাপতি ও আলমাস হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) নীলফামারী পৌর কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার পৌর শহরের নুর মার্কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা হয়। সভা শেষে ওই কমিটি ঘোষণা করা হয়। জাবির আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাসদের সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা জাসদের সভাপতি আনোয়ারুল ইসলাম, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন প্রমুখ। ধি