জাসদের দুপক্ষকে শুনানিতে ডেকেছে নির্বাচন কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খণ্ডিত জাসদের দুই পক্ষকে আগামীকাল বুধবার শুনানিতে ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সোমবার কমিশনের বৈঠকে দুই অংশকে ডাকার সিদ্ধােন্তর পর তাদের চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।
কমিশন আগামীকাল বেলা ১১টায় জাসদের একাংশের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতারের সঙ্গে এবং বেলা তিনটায় অপর অংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া ও মঈন উদ্দীন খান বাদলের সঙ্গে বৈঠক করবে।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, ইউপি নির্বাচনের চতুর্থ ধাপ থেকে খণ্ডিত জাসদকে নিয়ে সমস্যা তৈরি হতে পারে। দুই পক্ষ থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে কার লেখা চিঠির ভিত্তিতে দলের প্রার্থিতা নিশ্চিত হবে, কে মশাল প্রতীক পাবেন—ইত্যাদি নিয়ে প্রশ্ন উঠবে। এই বিরোধ তাদের দুই পক্ষকে দ্রুত নিষ্পত্তি করতে বলা হবে। সে জন্য তাদের ডাকা হয়েছে।
১২ মার্চ জাসদের কাউন্সিল হয়। কাউন্সিলের নির্বাচন পর্বে কমিটি গঠন নিয়ে দুই পক্ষের গন্ডগোল হয়। এক পক্ষ হাসানুল হক ইনুকে সভাপতি ও শিরীন আখতারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে। অপর পক্ষ শরীফ নূরুল আম্বিয়াকে সভাপতি ও নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক করে।