জাসদের নেতা ইনুর গাড়িতে ডাকাতির চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনুর গাড়িতে গত বৃহস্পতিবার রাতে ডাকাতির চেষ্টা হয়েছে। এ সময় তাঁর দেহরক্ষী একজনকে আটক করে পুলিশে দিয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসানুল হক ইনু ঢাকা থেকে নিজস্ব মাইক্রোবাসযোগে কুষ্টিয়া যাচ্ছিলেন। রাত দুইটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের পাংশা উপজেলার গান্ধিমারা কালীবাড়িতে মাইক্রোবাসটি পৌঁছালে একদল ডাকাত গাছের গুঁড়ি ফেলে গাড়ির গতি রোধ করে। এরপর ডাকাত দলের সদস্যরা তাঁর গাড়িতে হামলার চেষ্টা করে। ইনুর দেহরক্ষী একটি ফাঁকা গুলি ছুড়লে ডাকাতেরা পালিয়ে যায়। এ সময় ডাকাত সন্দেহে একজনকে আটক করা হয়। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি মোফাজ্জেল হোসেন জানান, মো. রাসেল শেখ (২৪) নামের আটক ওই যুবক একটি বাসের হেলপার। তিনি কুষ্টিয়া সদর উপজেলার বাদাদী গ্রামের ফজলু শেখের ছেলে। ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বলেন, আটক যুবকের ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।