জাসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ১০৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যকরী কমিটি এবং ১৫ সদস্যবিশিষ্ট স্থায়ী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৮ জানুয়ারি জাতীয় কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যকরী সভাপতি পদে যথাক্রমে হাসানুল হক ইনু, শরীফ নূরুল আম্বিয়া ও মইনউদ্দিন খান বাদল নির্বাচিত হন। এ কমিটিতে আছেন নয়জন সহসভাপতি, পাঁচজন যুগ্ম সাধারণ সম্পাদক, নয়জন সাংগঠনিক সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, ২৩ জন বিভাগীয় সম্পাদক, নয়জন সহসম্পাদক ও ৫০ জন সদস্য।এ ছাড়া দলের স্থায়ী কমিটির ১৫ সদস্য হলেন হাসানুল হক ইনু, শরীফ নূরুল আম্বিয়া, মইনউদ্দিন খান বাদল, সৈয়দ জাফর সাজ্জাদ, রবিউল আলম, মীর হোসাইন আখতার, ইন্দু নন্দন দত্ত, ইকবাল হোসেন খান, শিরীন আখতার, নাজমুল হক প্রধান, মো. খালেদ, হাবিবুর রহমান শওকত, মোশাররফ হোসেন, মুশতাক হোসেন ও মনসুর আহমেদ আগা। বিজ্ঞপ্তি।