জাসদের মনোনয়নপত্র বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দলেরও (জাসদ) মনোনয়ন আবেদনপত্র বিক্রি শুরু হয়েছে গতকাল রোববার। দুপুর ১২টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। দলের সভাপতি হাসানুল হক ইনুসহ ৭০ জন মনোনয়নপত্র ক্রয় করেন। অন্য নেতাদের মধ্যে মনোনয়নপত্র ক্রয় করেন শরীফ নুরুল আম্বিয়া, মাইনউদ্দিন খান বাদল, শিরীন আখতার, নাজমুল হক প্রধান প্রমুখ। বিজ্ঞপ্তি।