জাসদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী শহরের রেলগেট এলাকায় গতকাল শুক্রবার বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ, বাদল) শান্তি উন্নয়ন, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠাবিষয়ক সমাবেশ করে। এতে জাসদের সদর উপজেলা সভাপতি নরেন্দ্রনাথ বাড়ৈই সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি মইন উদ্দিন খান বাদল। অনুষ্ঠান সঞ্চালনা করেন দলটির রাজবাড়ী জেলার আহ্বায়ক স্বপন কুমার দাস। বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, কার্যকরী কমিটির সদস্য মোসতাক হোসেন, জেলা সহসভাপতি এ বি এম মহম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক করিম শিকদার, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আবদুল জব্বার প্রমুখ।